1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 9:50 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বন্দুক হামলায় মদদ দেওয়ার অভিযোগ: ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : Wednesday, May 13, 2026,

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গত বছর সংঘটিত এক ভয়াবহ বন্দুক হামলায় নিহত ব্যক্তির স্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি-র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর (OpenAI) বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, ওই হামলায় সর্বাধিক প্রাণহানি নিশ্চিত করতে চ্যাটজিপিটি হামলাকারীকে পরামর্শ ও কৌশল দিয়ে সহায়তা করেছে।

রাজ্য কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে যে, হামলাকারী চ্যাটজিপিটির কাছে ক্যাম্পাসে হামলার জন্য সবচেয়ে উপযুক্ত সময় এবং স্থান সম্পর্কে জানতে চেয়েছিল। চ্যাটবটটি তাকে কোন ধরনের বন্দুক ও গোলাবারুদ ব্যবহার করলে বেশি ক্ষয়ক্ষতি হবে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয়। এমনকি চ্যাটবটটি তাকে পরামর্শ দিয়েছিল যে, হামলায় শিশুদের সম্পৃক্ত করতে পারলে তা আন্তর্জাতিক গণমাধ্যমের বেশি মনোযোগ আকর্ষণ করবে।

হামলায় নিহত তিরু ছাব্বার স্ত্রী বন্দনা জোশী গত সোমবার (১১ মে) ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওপেনএআই-এর উচিত ছিল চ্যাটজিপিটিতে এমন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রাখা, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো নির্দিষ্ট পরিকল্পনা শনাক্ত করে পুলিশকে অবহিত করতে পারে। বন্দনা জোশী এক বিবৃতিতে বলেন, “ওপেনএআই জানত এমনটা ঘটবে। এটি কেবল সময়ের ব্যাপার ছিল।”

এদিকে মামলার প্রেক্ষিতে ওপেনএআই এই ঘটনাকে একটি ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তবে প্রতিষ্ঠানটি তাদের প্রযুক্তির মাধ্যমে কোনো ধরনের অন্যায় বা অপরাধে সরাসরি মদদ দেওয়ার কথা অস্বীকার করেছে। উল্লেখ্য, গত বছরের ওই হামলায় দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছিলেন। এপি-র প্রতিবেদন অনুযায়ী, এই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT