1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:14 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত নানা পলাতক

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026,

যশোরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ওই শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নানা হাফিজুল (৪০) পলাতক রয়েছেন।
হাফিজুল সাতক্ষীরা এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটির নানির আপন ভাই। তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজ এলাকায় জনৈক আফজালের বাড়ির পাশে একটি বাসায় ভাড়া থাকেন।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় নানি বাড়িতে থেকে লেখাপড়া করতো। সোমবার রাত ৯টার দিকে নানির আপন ভাই হাফিজুল (৪০) বেড়ানোর কথা বলে শিশুটিকে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন আফজালের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মঙ্গলবার সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে যশোর জেনারেল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হাবিবা সুলতানা ফোয়ারা বলেন, শিশুর ভ্যাজাইনাল ইনজুরি লক্ষ্য করা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শারীরিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং মেডিকেল প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত হাফিজুলকে আটকের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT