1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 2:37 pm
শিরোনামঃ
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত

টঙ্গী বিসিকের পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Wednesday, January 14, 2026,

স্বপন মিয়া :

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর ‘মা টাওয়ার’ ভবনে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অন্তত অর্ধশতাধিক শ্রমিক। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কর্মরত অবস্থায় একে একে শ্রমিকরা অসুস্থ বোধ করলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শ্রমিকদের দ্রুত টঙ্গীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তথ্যমতে, শ্রমিকদের মধ্যে মাথা ঘোরা, বমি ভাব, শ্বাসকষ্ট ও দুর্বলতার উপসর্গ দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশিরভাগ শ্রমিকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, কারখানার ভেতরে অতিরিক্ত গরম, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং দীর্ঘক্ষণ একটানা কাজ করার কারণে এই অসুস্থতার ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ সাময়িকভাবে সাধারণ ছুটি ঘোষণা করে এবং উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়। শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT