1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 2:37 pm
শিরোনামঃ
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু,পাশাপাশি খোঁড়া হচ্ছে তিন কবর, শোকে স্তব্ধ পুরো গ্রাম

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026,

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে তিনজন কুমিল্লার চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়ন চিওড়া কাজীবাড়ীর বাসিন্দা। স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তানের জন্য পাশাপাশি খোঁড়া হচ্ছে কবর। এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোক-স্তব্ধতা।

শনিবার চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হবে।

নিহতরা হলেন উপজেলা চিওড়া কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।

এদিকে স্বামী-স্ত্রী ও একমাত্র শিশুসন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাত থেকেই নিহতের লাশ এক নজর দেখতেই অ্যাম্বুলেন্সের সামনে ভিড় করছে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী ফজলে রাব্বীর প্রথম স্ত্রী তিথী প্রায় দুই বছর আগে আকস্মিক অসুস্থতায় মারা যান। পরিবার ও আত্মীয়দের অনুরোধে তিনি পুনরায় বিয়ে করেন তিথীর বান্ধবী আফরোজা বেগম সুবর্ণাকে। তাদের সংসারে জন্মগ্রহণ করে একমাত্র ছেলে কাজী ফাইয়াজ রিশান। প্রতিদিন কর্মস্থলে যাওয়ার আগে ছেলে রিশানকে উত্তরার নানার বাসায় দিয়ে যেতেন এবং ফিরে নিয়ে আসতেন।

নিহতের ফুপাতো ভাই কাজী নাহিদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন চিওড়া ঐতিহ্যবাহী কাজীবাড়ি তাদের জন্মস্থান। কুমিল্লা শহরেও তাদের বাড়ি রয়েছে। তিনি ওষুধ প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত। আর তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। তাদের দুই ছেলে ফাইয়াজ ও রাফসান।

গত দুই মাস আগে ফজলে রাব্বি স্ত্রী-সন্তানদেরকে নিয়ে বাড়িতে এসে দুদিন থেকে ঢাকায় চলে যান। আজ স্বামী-স্ত্রী সন্তানের লাশের গাড়ি অ্যাম্বুলেন্স বাড়িতে অবস্থান করছে। ভাবতে খুব খারাপ লাগছে, এভাবে একসঙ্গে তিনজনের মৃত্যু হবে। আমরা কল্পনাও করতে পারিনি।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT