1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:49 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনালি যুগে ফিরলেন অমিত-শাবনূর

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026,

হঠাৎ সেই সোনালি যুগে ফিরে গেলেন ঢাকাই সিনেমার দুই তারকা অমিত হাসান ও শাবনূর। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভুলোনা আমায়’ চলচ্চিত্রের কালজয়ী গান ‘একদিকে পৃথিবী’-তে সে সময় দর্শক মাতিয়েছিলেন অমিত-শাবনূর। এর ২৬ বছর পর ফের একফ্রেমে, একই গানে পা মেলালেন তারা। মূলত, চিত্রনায়ক কাজী মারুফের সামাজিক মাধ্যমে আসা একটি লাইভ থেকে দেখা যায় এই দৃশ্য।
চিত্রনায়িকা শাবনূর পরিবার নিয়ে মূলত অস্ট্রেলিয়াতে থাকলেও বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে অবস্থান করা ঢাকাই সিনেমার মৌসুমীর সঙ্গেও দেখা করেন শাবনূর। এই দুই তারকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত সামনে আসতেই তখন ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উচ্ছ্বাস ও নস্টালজিয়া।

এবারও তার ব্যতিক্রম ঘটল না। ফের সেই নস্টালজিয়ায় ফিরে গেলেন শাবনূর। সঙ্গে ছিলেন অমিত হাসান, কাজী মারুফরাও। সোমবার সকালে ফেসবুকে খুবই অল্প সময়ের জন্যে লাইভে আসেন কাজী মারুফ। ২১ সেকেন্ড ধারণ করা হয় সেই লাইভ। তাতে দেখা যায়, ‘একদিকে পৃথিবী’ গান বাজছে, এর সঙ্গে তাল মিলিয়ে পা মেলাচ্ছেন অমিত-শাবনূর। সঙ্গে থাকা আরও অতিথিরাও তাদের সেই সোনালি নস্টালজিয়াকে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।
ভিডিওটি প্রকাশ হতেই ভক্তরাও ফিরে যান সেই অতীতে; ভালোবাসা ও প্রশংসায় ভাসায় এই তারকা জুটিকে। কেউ কেউ হঠাৎ তাদের একসঙ্গে দেখে চমকেও গেছেন।
জানা গেছে, ছেলে আইজানকে খুশি করতে যুক্তরাষ্ট্র সফরে যান চিত্রনায়িকা শাবনূর। এর মধ্যে শাবনূর উদযাপন করেন তার ৪৬ তম জন্মদিনও। সে সময় প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT