1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:53 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্দায় ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

Reporter Name
  • Update Time : Wednesday, January 21, 2026,

টালিউডের জনপ্রিয় দুই তারকা দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি ফের একসঙ্গে নতুন সিনেমায় জুটি বাঁধবেন। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এমন ঘোষণা দিয়েছেন দেব-শুভশ্রী।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দেবের প্রযোজনায় চলতি বছরের পূজায় মুক্তি পাবে সিনেমাটি, তবে সিনেমার নাম ও নির্মাতার নাম এখনই প্রকাশ করছেন না প্রযোজক ও অভিনেতা দেব।

এছাড়া সিনেমার খবর দেওয়ার পাশাপাশি শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘কটাক্ষ বা ব্যক্তিগত আক্রমণ’ না করতে ভক্তদের অনুরোধ জানিয়েছেন দেব-শুভশ্রী।
অভিনেত্রী বলেন, ‘অতীতে যা ছিল, তা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি বলে কাজ করতে পারছি। সেই সঙ্গে আমাদের সঙ্গীরা রয়েছে পাশে। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ, আমাদের পাশে এইভাবে রয়েছেন বলেই আমরা কাজ করতে পারছি।’

অভিনেতার অনুরোধ, ‘ব্যক্তিগত আক্রমণ করবেন না এই লাইভের পরে। আমরা জানি, আপনারা আমাদের ভালবাসেন, একসঙ্গে দেখতে চান। কিন্তু তা বলে আমাদের সঙ্গীদের উদ্দেশে খারাপ মন্তব্য করবেন না।’

গেল বছরের আগষ্টে প্রায় এক যুগের বিরতি ভেঙে দেব ও শুভশ্রী বড় পর্দায় হাজির হয়েছিলেন ‘ধূমকেতু’ সিনেমা নিয়ে। সেই অনুষ্ঠানের প্রচারে দেব ও শুভশ্রীকে নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে নায়িকার স্বামী এবং নায়কের প্রেমিকাকে নিয়ে। তাই এবার আগেই ভক্তদের সতর্ক করলেন এই জুটি।

দেব বলেছেন, তাদের নতুন সিনেমায় প্রেম, অ্যাকশন, রোমাঞ্চসহ সব ধরনের উপাদান থাকবে। প্রায় ১০ মাস আগে থেকে সিনেমার টিকিট অগ্রিম বুকিং নেওয়ারও কথা রয়েছে।

শুভশ্রী যার ঘরনী, সেই রাজ চক্রবর্তী ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে নিয়ে আসেন দেব ও শুভশ্রীকে। সিনেমাটি ব্লকবাস্টার হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই জুটিকে।
‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ থেকে ‘খোকাবাবু’সহ একের পর এক ব্যবসাসফল সিনেমায় এই জুটিকে পেয়েছে দর্শক।

‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমায় কাজ করার সময় দেব-শুভশ্রী তাদের প্রেমের কথা যে যার পরিবারকেও জানিয়েছিলেন। কিন্তু বিয়ের আগেই সম্পর্ক চুকে যায়।

প্রেম ভাঙার পরও ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বাঁধেন দেব-শুভশ্রী। পেশাদারত্ব থেকেই তারা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন। শুটিংও শেষও করেছিলেন প্রতিশ্রুতি মেনে। সেই সিনেমাটিই দশ বছর পর মুক্তি পায়। সিনেমায় সাড়া পেয়ে নতুন করে আবারও পর্দায় আসছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT