1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:11 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

Reporter Name
  • Update Time : Thursday, January 22, 2026,

রাজধানীতে আবারও উত্তেজনায় জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপক্ষের সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব সংলগ্ন মিরপুর রোডের নিউমার্কেট অংশের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, সায়েন্সল্যাব মোড়ে পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য সড়কের মাঝখানে অবস্থান করছেন। মিরপুর সড়কের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা এবং গ্রিনরোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন। দুইপক্ষকে শান্ত রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।

আরও জানা গেছে, গতকাল বুধবার কলেজ ছুুটির পরে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকের আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বেঢড়ক মারধর করে। এতে ওই শিক্ষার্থী মাথা ফেটে যায় এবং হাসপাতালে চিকিৎসা নেয়। তবে, আহত ওই শিক্ষার্থীর নাম জানা যাইনি।

সেই ঘটনার জেরে আজ আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে আসলে তার সহপাঠীরা ঘটনা শুনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাবে ধাওয়া দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT