1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসে চুরি

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025,

খুলনা প্রতিনিধি :

দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসের ভেন্টিলেটর ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে খুলনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, দৈনিক ভোরের দর্পণের খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রায়হান, ২ নং ছোট মির্জাপুর রোড খুলনায় দীর্ঘ ১২ বছর যাবৎ সাংবাদিকতার কার্যক্রম চালিয়ে আসছিল। প্রতিদিনের মত গত ২৪ অক্টোবর শুক্রবার পেশাগত দায়িত্ব পালন শেষে কার্যালয় বন্ধ করে বাড়ীতে চলে যায়। পরদিন ২৫ অক্টোবর শনিবার দুপুর আনুমানিক ২ঃ৩০ মিনিটের দিকে কার্যালয়ে এসে দেখে তার কার্যালয়ের মেইন দরজার তালা মারা থাকা সত্ত্বেও ভিতর থেকে দরজা লক করা রয়েছে, তাৎক্ষণিক বাড়ির মালিক ও পার্শ্ববর্তী ব্যবসায়ীদের ডেকে এনে বিষয়টি দেখান, বাড়ির মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা পরবর্তীতে অফিসের পিছন পাশে গিয়ে দেখতে পায় ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে কে বা কাহারা অফিসের ভিতরে থাকা তিনটি টেবিলের সকল ড্রয়ার খুলে মূল্যবান কিছু কাগজপত্র এবং নগদ ৩৫ হাজার ৭৪০ টাকা ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লবনচরা শাখার ১টি চেক বই নিয়ে যায় যার অ্যাকাউন্ট নাম ও চেক বইয়ের নাম্বার যথাক্রমে MO JAHANGIR ALOM, SENAL NO 2724576-2724600 চুরি করে নিয়ে গেছে।

এছাড়াও ঘরের ভিতরে থাকা সাংবাদিকতা পেশার কাজে ব্যবহৃত একটি ভিডিও পেন ও ভয়েস রেকর্ডার চুরি করে নিয়ে গেছে।

এদিকে সাংবাদিকের কার্যালয়ে এ ধরনের চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন জনগনের মাঝে আতংক বিরাজ করছে।

খুলনা সদর থানার অফিসার ইনর্চাজ মো. শফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরাই মালামাল উদ্ধারের তৎপরতা সহ চোরকে সনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT