1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 2:37 pm
শিরোনামঃ
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত

মিঠামইনে কৃষককে গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,

কিশোরগঞ্জের মিঠামইনে মতি মিয়া (৬২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ারছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় লোকজন ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মতি মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, মতি মিয়াকে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT