1. admin@nagorikchitra.com : admin :
March 29, 2026, 1:06 am
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

গাইবান্ধা-৩: সাইকেল চালিয়ে নিজেই প্রচারণায় আজিজার রহমান

Reporter Name
  • Update Time : Saturday, February 7, 2026,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। কোনো কর্মী বা বহর ছাড়াই হ্যান্ডমাইক লাগানো সাইকেল চালিয়ে নিজ হাতে মাইকের রিসিভার ধরে গ্রাম থেকে গ্রামে ঘুরে ভোট প্রার্থনা করছেন তিনি।

ঢেঁকি প্রতীকের এই প্রার্থী একাই দিন-রাত মাঠে থাকছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন, দিচ্ছেন নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা। প্রচলিত নির্বাচনি প্রচারণার জৌলুস—মিছিল, সমাবেশ, ব্যানার, পোস্টার ও ব্যাপক মাইকিং—এর বাইরে গিয়ে তার এই সাদামাটা উদ্যোগ এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।

পেশায় শিক্ষক আজিজার রহমান দীর্ঘদিন স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের বাসিন্দা। একা সাইকেল চালিয়ে প্রচারণা চালানো এই প্রার্থী বর্তমানে পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে রয়েছেন।

রাজনীতিতে তার অভিজ্ঞতাও দীর্ঘদিনের। ১৯৯৬ সালে প্রথমবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে প্রায় দুই হাজার ভোট পান তিনি। ২০০১ সালেও তার ভোটসংখ্যা ছিল দুই হাজারের বেশি। পরে ২০১৯ সালের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে তিনি পেয়েছিলেন ২৭ হাজার ভোট।

২০২৪ সালের সংসদ নির্বাচনেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭ হাজার ভোট পেলেও এখনো কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি।

নিজের প্রচারণা সম্পর্কে আজিজার রহমান বলেন,
‘আমার টাকা-পয়সা নেই, কর্মীও নেই। তাই নিজেই সাইকেল চালিয়ে প্রচারণা করছি। এতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছি।’

তিনি আরও বলেন,
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আমার প্রতি সাড়া বেড়েছে। নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করব।’

ভাতগ্রাম এলাকার ভোটার মহব্বত আলী (৫৫) বলেন,
‘কর্মীবাহিনী ছাড়াই তিনি একা একা পথসভা করছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রতিদিন বাইসাইকেল আর হ্যান্ডমাইক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।’

আরেক ভোটার হান্নান মিয়া (৬০) বলেন,
‘তার কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার বা লিফলেট নেই। তবু তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোট কত পাবেন, সেটা সময়ই বলবে।’

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৩ আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ৯৫৮টি ভোটকক্ষে পাঁচ লাখ ১ হাজার ৯৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৫ হাজার ৯৫১ জন, নারী ভোটার দুই লাখ ৫৫ হাজার ৯৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT