1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 5:29 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগদান এরফানুল হকের

Reporter Name
  • Update Time : Saturday, February 7, 2026,

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. এরফানুল হক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, গত ৫ ফেব্রুয়ারি তিনি এ পদে যোগদান করেন।
পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

এরফানুল হক বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচে যোগদান করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এরফানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর এবং জাপানের ওয়াসেদা ইউনির্ভাসিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT