1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:51 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : Monday, February 9, 2026,

ইসলামের নামে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর-৪ (রামগতি, কমলনগর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এ আর হাফিজ উল্যাহ ভোটারদের উদ্দেশে বলেন, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, আর কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহ হবে।

ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় ১ মিনিট ১৬ সেকেন্ডের। রবিবার (৮ ফেব্রুয়ারি) সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, কমলনগর উপজেলার একটি ব্লকে চার থেকে পাঁচ দিন আগে গণসংযোগের সময় এই বক্তব্য দেন হাফিজ উল্যাহ।

ভিডিওতে মাইক হাতে প্রার্থীকে বলতে শোনা যায়, দাঁড়িপাল্লায় ভোট দিলে সওয়াব হবে, জান্নাত অবধারিত, আর কোরআনের বিরুদ্ধে গেলে গুনাহগার হতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অন্যরা নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে, রাস্তা ও প্রকল্পের টাকা মেরে খাবে।

এ বিষয়ে জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ বলেন, এটি তাদের ইন্টার্নাল একটি প্রোগ্রামের বক্তব্য। অনেক কথা বলা হয়েছিল, সেখান থেকে কাটছাঁট করে মিলিয়ে ভিডিও বানানো হয়েছে দাবি করে তিনি জানান, তিনি এমন বক্তব্য দেননি এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হবে।

উল্লেখ্য, এ আর হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT