1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:38 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

Reporter Name
  • Update Time : Tuesday, February 10, 2026,

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে ‘মালিক’ সিনেমার টিম। জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ঢাকায়। বর্তমানে সাভারে চলছে দৃশ্যধারণের কাজ।
সিনেমার পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমকে জানান, রাজশাহীতে প্রথম ধাপের কাজ শেষ করে এবার সাভারে শুটিং শুরু হয়েছে। বর্তমানে সেটে শুটিংয়ে অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম।

তবে সিনেমার নায়ক আরিফিন শুভ ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনি এখন শুটিংয়ে নেই। পরিচালক আরও জানান, চলতি মাসের শেষ দিকে শুভ দেশে ফিরে সিনেমার শেষ লটের শুটিংয়ে যোগ দেবেন।
অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন আরিফিন শুভ ও মিম। এর আগে ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় তাদের সর্বশেষ একসঙ্গে দেখা যায়।
জানা গেছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে শুভ ও মিম দুজনই কঠোর পরিশ্রম ও বিশেষ ফিটনেস প্রশিক্ষণ নিয়েছেন। দর্শকদের সামনে তাদের একদম নতুন লুকে হাজির করার পরিকল্পনা করছেন নির্মাতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT