1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:53 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ

Reporter Name
  • Update Time : Tuesday, February 10, 2026,

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৬৭৫টি। এর মধ্য ৩৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে প্রশাসন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার সাত উপজেলার ৮২টি ইউনিয়নের পাঁচটি সংসদীয় আসনে ৬৭৫ কেন্দ্র। এর মধ্য দুগর্ম চরাঞ্চলে রয়েছে ৬৫টি। জেলায় ভোটার সংখ্যা ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন। এ আসনগুলো বিএনপি-জামায়াত জোটসহ অন্যান্য মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১২৩টি। এর মধ্যে ৪১টি ঝুঁকিপূর্ণ ও এর মধ্যে অতিঝুঁকিপূর্ন ১১টি।

গাইবান্ধা-২ সদর উপজেলা আসনে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১১৮টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৫১ টির মধ্যে অতিঝুঁকিপূর্ন ১১টি।
গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনে একটি পৌরসভা ১৯টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৪৬ টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৮৭ টি এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭টি।

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৪২ টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ১০৫ টির মধ্যে অতিঝুঁকিপূর্ণ ৫টি।

গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে ১৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৪৬টি। এর মধ্যে ঝুকিপূর্ণ ৯০টির মধ্যে অতিঝুঁকিপূর্ণ ৩৫টি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো শহিদুল ইসলাম বলেন, নির্বাচনে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ১১০০ সেনা সদস্য, ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও আড়াই হাজার পুলিশ ও ১৪ টি র‌্যাব টহল টিম থাকবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT