1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:50 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কুমার বিশ্বজিৎ

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026,

জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁর একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই ঘটনার পর থেকেই বদলে গেছে শিল্পীর পুরো জীবনধারা।

দীর্ঘদিন কানাডার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে নিবিড় রয়েছেন মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে।
এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।

ছেলেকে সুস্থ করে তোলার লড়াইয়ে গান থেকে অনেকটা দূরে সরে যান কুমার বিশ্বজিৎ। দেশ ছেড়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতাল ও রিহ্যাব সেন্টারে ছেলের পাশে কাটিয়েছেন সময়। সন্তানের মুখে আবার ‘বাবা’ ডাক শোনার আশায় এখনো প্রহর গুনছেন এই সংগীতশিল্পী।
তবে জীবনের কঠিন বাস্তবতায় পুরোপুরি থেমে থাকা সম্ভব নয়। গত বছর থেকে কানাডায় নিয়মিত বিভিন্ন কনসার্টে গান গাইতে দেখা গেছে তাঁকে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মঞ্চেও পারফর্ম করেছেন। যদিও দেশে তাঁর উপস্থিতি খুবই সীমিত।
অল্প সময়ের জন্য একবার বাংলাদেশে এলেও আবার ফিরে যান কানাডায়। সেখান থেকেই চট্টগ্রামের ব্যবসা পরিচালনার পাশাপাশি সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।

এই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন। আগামী ১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন বেনকোয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ : কুমার বিশ্বজিৎ লাইভ’। ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্টে এককভাবে মঞ্চে পারফর্ম করবেন কুমার বিশ্বজিৎ।
আয়োজক কর্তৃপক্ষের পক্ষে স্থানীয় রিয়েলেটর দ্বীন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে টরন্টোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের বিস্তারিত জানানো হয়েছে। নির্ধারিত মূল্যের টিকিটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা এই বিশেষ কনসার্ট উপভোগ করতে পারবেন।

কনসার্ট প্রসঙ্গে কুমার বিশ্বজিতের পক্ষ থেকেও অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গান নিয়ে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানিয়েছিলেন, “শ্রোতারাও আমার পরিবারের অংশ। অনেক ভেবেচিন্তে মনে হয়েছে, শ্রোতাদের জন্য গান করা উচিত। সেই ভাবনা থেকেই আবার কনসার্টে গান শুরু করেছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT