1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 3:30 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ভোটের ছুটিতে শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। এদিকে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৩ হাজার ৯৮৯ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৩৪ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সোমবার রাতে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। মঙ্গলবার দুপুরের অতিরিক্ত যানবাহনের চাপের জন্য মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। আজ সকালে যানবাহনের চাপের জন্য যানজটের সৃষ্টি হয়।পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT