1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি

Reporter Name
  • Update Time : Tuesday, February 17, 2026,

দীর্ঘদিন মাথাব্যথা ও শারীরিক অসুবিধায় ভুগছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুই হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চার ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন, জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ।
সকাল আহমেদ বলেন, ‘চিকিৎসকেরা ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। একদম কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের আগে যে শঙ্কা ছিল, আপাতত তা কেটে গেছে। কেবিনে নেওয়ার পর আমরা কয়েকজন সহকর্মী দেখতে গিয়েছিলাম।’

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোন কল না করতে। মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রাম এখন সবচেয়ে জরুরি।

পরিচালক সকাল আহমেদ জানান, তানিয়া কয়েক দিন ধরে তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে ঢাকার আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে।
অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া লিখেছিলেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’ পোস্টটি ছড়িয়ে পড়লে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘তোমার জন্য প্রার্থনা প্রিয়। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ সামিরা খান মাহি পোস্ট করেছেন, ‘হাসপাতালের বিছানায় নয়, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।’ তমা মির্জা, চয়নিকা চৌধুরী, কচি খন্দকার, তানিম রহমান অংশুসহ অনেকে সামাজিক মাধ্যমে দোয়া করেছেন।

নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তানিয়া। ২০১৫ সালে ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় অভিষেক, ২০১৯ সালে মুক্তি পায় ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই সময় অসুস্থতার খবর ভক্তদের উদ্বিগ্ন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT