1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:55 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন রাভিনা?

Reporter Name
  • Update Time : Wednesday, February 18, 2026,

প্রায় তিন দশক আগে মুক্তি পাওয়া বলিউডের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটি এখনো দর্শকের মনে সতেজ। ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল কাজল ও রানী মুখার্জিকে।

তবে রানী মুখার্জির চরিত্রটিতে প্রথমে নাকি রাভিনা ট্যান্ডনের অভিনয় করার কথা ছিল। সম্প্রতি এমনটা জানিয়েছেন বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী নিজেই।
রাভিনার মতে, সিদ্ধান্তটি কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়, বরং পুরোপুরি পেশাগত চিন্তা থেকেই নেওয়া। তখন তিনি ‘মোহরা’র মতো ছবির সাফল্যের পর নিজেকে প্রধান নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই দ্বিতীয় প্রধান চরিত্রে পর্দায় ফেরা তাঁর কাছে ক্যারিয়ারের জন্য সঠিক পদক্ষেপ বলে মনে হয়নি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘করণ আমার খুব কাছের বন্ধু।
আমি ছবিটি করতে চাইতামও। কিন্তু তখন আমার ক্যারিয়ারের যে অবস্থান, সেখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।’
তাঁর ভাষায়, সে সময় তিনি নিজের ক্যারিয়ারকে নতুন করে দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু নায়িকা হিসেবেই।

যদিও পরে ‘কুছ কুছ হোতা হ্যায়’ বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হয়ে ওঠে, তবু রাভিনা মনে করেন, নিজের অবস্থান ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।
অভিনেত্রীর মতে, চরিত্রটি রানী মুখার্জির জন্য যথাযথ ছিল, কারণ তখন তিনি নতুন মুখ ছিলেন এবং ছবিটি তাঁর ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়।

নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় গানে ব্যাপক সাফল্য পেলেও টাইপকাস্ট হওয়ার আশঙ্কায় অনেক ‘স্পেশাল ড্যান্স নাম্বার’ও ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা।

রাভিনাকে শিগগিরই দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT