1. admin@nagorikchitra.com : admin :
February 21, 2026, 11:20 pm
শিরোনামঃ
৫ দশক পর আগামী ৬ মার্চ আবারও চাঁদে যাচ্ছে মানুষ সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে : ববি হাজ্জাজ পাল্টাপাল্টি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা’ শহীদ মিনারে সাদিক কায়েম-ফরহাদরা, সর্ব মিত্র চাকমার ক্ষোভ ডাইনি অপবাদে ভারতে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে ২ দফা কমার পর সোনার দামে বড় লাফ, ভরি কত? প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ মিনারে সাদিক কায়েম-ফরহাদরা, সর্ব মিত্র চাকমার ক্ষোভ

Reporter Name
  • Update Time : Saturday, February 21, 2026,

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যদের একাংশ। বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৮ মিনিটে বিটিভির সৌজন্যে পাওয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লাইভ অনুষ্ঠানের একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানরা।
তাদের সঙ্গে ছিলেন মূলত ডাকসুর ছাত্রশিবিরের নেতারাই। আর তাতে জায়গা হয়নি ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, হেমা চাকমা, উম্মে উসওয়াতুন রাফিয়াসহ ডাকসুর বাকি সদস্যদের।

সর্ব মিত্র জানান বিষয়টি জেনেছেন মূলত বিটিভি লাইভ থেকে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা and others আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলোতে জানলাম ডাকসু শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, হাহা!’

এর আগে, একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর কিছুক্ষণ পরই জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাত ১টার দিকে ডাকসু সদস্যদের একাংশকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT