1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:49 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, March 1, 2026,

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়েছেন।

শামসুন্নাহার রুমা উপজেলার চক গোবিন্দপুর এলাকার সোলায়মান মাস্টারের মেয়ে। তিনি স্থানীয় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, শামসুন্নাহার রুমা তালাকপ্রাপ্ত ছিলেন। শনিবার দুপুরে প্রতিবেশীরা ওই শিক্ষিকার ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো দেখতে পান। এ সময় ঘরের ভেতরে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেছেন, “কে বা কারা শিক্ষিকার ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT