1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:35 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ‘মব’ তৈরি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, পরে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026,

গাজীপুরের শ্রীপুরে ‘মব’ তৈরি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। তবে আধা ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করেন। সঙ্গে আটক করা হয় আরও তিনজনকে।

গ্রেপ্তার দুজন হলেন মনির হোসেন (৪৫) ও মো. আদিল (২২)। তাঁরা টাঙ্গাইল সদর থানার একটি মামলার আসামি। ঘটনাস্থল থেকে আটক অন্য তিনজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
শ্রীপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় করা একটি মামলার আসামিদের ধরতে ওই থানার কয়েকজন সদস্য শ্রীপুর থানায় আসেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে আসামি ধরতে অভিযান চালানো হয়। শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম অভিযানে অংশ নেন। নিজমাওনা গ্রামে গিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের নিয়ে বাড়ি থেকে সড়কে ওঠার সময় হঠাৎ ওই এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে মিছিল করতে থাকেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর হামলা চালান।

শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম  বলেন, ‘আসামি গ্রেপ্তার করার পর লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। পুলিশের হাতে কামড় দিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আবার অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মূল আসামিসহ মোট পাঁচজনকে অভিযান চালিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT