1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:56 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জ উপজেলায় নলকূপের ভিতরে চেতনা নাষক ট্যাবলেট দিয়ে পরিবারের সদস্যদের অচেতন 

Reporter Name
  • Update Time : Thursday, March 5, 2026,

সুন্দরগঞ্জ উপজেলায় নলকূপের ভিতরে চেতনা নাষক ট্যাবলেট দিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে বাড়ি চুরির ঘটনায় একজনকে আটক করে এলাকাবাসি।এ ঘটনায় ছয়জন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া নালারপাড় গ্রামের নেপাল চন্দ্র রায়ের বাড়িতে। আটককৃত ফরহাদ মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বুজরুক কমরপুর বালারহাট গ্রামের আইয়ুব আলীর ছেলে। অসুস্থরা হলেন, নেপাল চন্দ্র রায়, ইন্দুবালা, মিনতি রানী, নিরুপমা রায়, তিথি রানী, গণেষ চন্দ্র রায় ও দলায় চন্দ্র রায়।থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনের বেলায় ছদ্মবেশে ভিক্ষুক সেজে নেপাল চন্দ্র রায়ের বাড়িতে প্রবেশ করে নলকূপের ভিতরে সুকৌশুলে চেতনা নাষক ট্যাবলেট ঢুকে দেয়। ওই নলকূপের পানি দিয়ে নাওয়া খাওয়া সেরে নেপালসহ পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে নেপালের বাড়িতে পাঁচজন চুরি করতে এলে প্রতিবেশি জনৈক এক ব্যক্তি রমজানের সেহেরি খেতে উঠে বিষয়টি টের পায়। এরপর চিৎকার করলে স্থানীয়রা ঘুম থেকে জেগে উঠে চোরকে ধাওয়া করে। চারজন পালিয়ে গেলেও ফরহাদ মিয়াকে আটক করতে সক্ষম হন এলাকাবাসি। এ সময় নেপালের পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় ঘরে মধ্যে ছিলেন। আটককৃত ফরহাদের স্বীকার উক্তি মোতাবেক বিষয়টি জানতে পারেন এলাকাবাসি। পরে স্থানীয়রা অসুস্থ নেপালসহ পরিবারের সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ফরহাদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT