1. admin@nagorikchitra.com : admin :
March 9, 2026, 9:49 pm

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়ে এলেন ‘অল্টারনেটিভস’

Reporter Name
  • Update Time : Saturday, March 7, 2026,

দেশের সাধারণ মানুষের সাথে রাজনৈতিক সংলাপের লক্ষ্যে ‘অল্টারনেটিভস’ নামে একটি রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম বলছেন, রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আগে সারা বাংলাদেশে রাজনৈতিক সংলাপের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল রাতে মাহফুজ আলম অল্টারনেটিভস-এর একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন। পোস্টে অলটারনেটিভস-এর একটি আলোচনা সভা ও যাত্রার শুরুর সংবাদ বিজ্ঞপ্তি যুক্ত রয়েছে।

এতে বলা হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা ও প্রশ্ন শোনা এবং তা বোঝার লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস প্রথম কর্মসূচি হিসেবে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মূল বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশকে রাষ্ট্র পুনর্গঠন, রাজনৈতিক-অর্থনৈতিক কাঠামো সংস্কার এবং দীর্ঘদিনের বৈষম্য ও নিপীড়নের সংস্কৃতি ভাঙার একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছিল। তবে কিছু আংশিক সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি; পুরোনো বন্দোবস্তই নতুন রূপে ফিরে এসেছে।

তিনি জুলাই-পরবর্তী সময়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যর্থতার একটি ধারাবাহিক বিশ্লেষণ তুলে ধরে বলেন, বিপ্লবোত্তর সময়ে সুস্পষ্ট লক্ষ্য, কাঠামোগত নেতৃত্ব এবং জনগণের সঙ্গে জবাবদিহিমূলক সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হওয়াই এই সংকটকে গভীর করেছে। বিচারহীনতা, বৈষম্যের ধারাবাহিকতা, পুরোনো প্রশাসনিক ও পুলিশি কাঠামোর টিকে থাকা, শিক্ষাব্যবস্থার ভাঙন এবং কর্মসংস্থানের সংকট—সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মূল বক্তব্যে আরও বলা হয়, সংকট থেকে উত্তরণের পথ জনগণের সঙ্গে নিরবচ্ছিন্ন সংলাপ, আত্মসমালোচনা এবং বৃহত্তর সামাজিক-রাজনৈতিক সংহতি গড়ে তোলার মধ্য দিয়েই সম্ভব। জুলাই প্রজন্মের রাজনৈতিক শিক্ষাদান, তরুণদের আকাঙ্ক্ষা, হতাশা ও প্রশ্ন শোনা, শ্রমিক-কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT