1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:56 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026,

গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।  শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বাসন থানাধীন বিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিটিপাড়া এলাকার ম্যানেল ফ্যাশন লিমিটেড নামের কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন যুবদলের নেতা নাজমুলসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। হঠাৎ আজ শনিবার সকালে সেখান থেকে ঝুট বের করতে যান মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও মান্নান। সেখানে তাঁদের বাধা দেয় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
ওই সময় শরীফ আজাদের অনুসারীরা পিছু হটে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আবারও ঝুট বের করতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, ওই কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করছিলেন এলাকার বিএনপির নেতা-কর্মীরা। এর লাভের অংশ প্রায় ৮০ জনের মধ্যে ভাগাভাগি হতো। আজ অন্য একটি পক্ষ ঝুট বের করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে শরীফ আজাদের মুঠোফোন একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT