1. admin@nagorikchitra.com : admin :
June 13, 2026, 11:14 am
শিরোনামঃ
অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল লাকী আখান্দের জন্মদিনে প্রকাশ পেল অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’

অভিনেতা থেকে এবার প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়

Reporter Name
  • Update Time : Monday, March 9, 2026,

টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবার পা রাখছেন প্রযোজনার দুনিয়ায়। ওটিটি প্ল্যাটফর্ম জি-৫ এর সঙ্গে মিলে তিনি নির্মাণ করছেন তার প্রথম সিরিজ ‘তারকাটা’। আজ থেকেই কলকাতা ও টাকীতে শুরু হচ্ছে এর শুটিং।

এই সিরিজে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক ও অভিনেতা ময়াং চ্যাং এই সিরিজে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। ধানবাদে জন্ম নেওয়া চ্যাং এই সিরিজে তার ভাঙা ভাঙা বাংলাতেই সংলাপ বলবেন।

প্রযোজনার পাশাপাশি বিক্রম নিজেই থাকছেন প্রধান চরিত্রে। একজন প্রাক্তন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি একটি পুরনো খুনের রহস্য সমাধানে নামবেন।
বিক্রম জানান, ‘তারকাটা’ শব্দটি খুব একটা ইতিবাচক না হলেও তার বেশ পছন্দের। নিজের ক্যারিয়ারে নতুন কিছু করতে এবং মনের মতো ভালো মানের কাজ দর্শকদের উপহার দিতেই তিনি প্রযোজনায় এসেছেন। তার লক্ষ্য বাংলা ছবির ভিত আরো মজবুত করা।

সিরিজটি পরিচালনা করছেন ‘বেলাইন’ খ্যাত পরিচালক শমীক রায়চৌধুরী।
এতে আরো অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, দেবেশ রায়চৌধুরী, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচার্য ও আয়ুশ দাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT