1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 2:40 pm
শিরোনামঃ
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত

গাজীপুর মহানগর তাঁতী দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025,

সাকিল আল ফারুকী 

গাজীপুর মহানগর তাঁতী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শিববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় তাঁতী দলের অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক তাজউদ্দীন তাজু।

এছাড়াও গাজীপুর মহানগর তাঁতী দল ও বিভিন্ন থানা তাঁতী দলের নেতাকর্মী ও নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT