1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পটিয়ায় বিএমএসএফের উদ্যোগে সাংবাদিক জালালের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026,

পটিয়া, চট্টগ্রাম, সোমবার ১৬ মার্চ, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পটিয়া শাখার উদ্যোগে প্রথিতযশা সাংবাদিক জালাল আহমদের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ডাক বাংলোর মোড়স্থ একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা ও অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম হার্ট ফাউন্ডেশনের ইসি মেম্বার ও আধুনিক পটিয়ার সভাপতি ডাঃ একেএম নাসির উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পটিয়া শাখার সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম এ জুয়েল’ র সঞ্চলনায় এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ স ম ইউনুস।

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, ছালেহ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: শাখাওয়াত হোসাইন হিরু, ব্যাংকার আবুল হোসাইন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ,জিরি ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমান লুতু, সাংবাদিক আবদুর রাজ্জাক,সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক আহমদ উল্লাহ, সাংবাদিক রবিউল আলম ছোটন, এস এম রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি সাংবাদিক ফারুকুর রহমান বিনজু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক রবিউল আলম ছোটন, সাংবাদিক সুজিত দত্ত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল নাঈম, মোঃ ইব্রাহীম চৌধুরী, মোঃ পারভেজ আনিসুর ইসলাম, রাইয়ান, মোঃ সুলতান তানবির রাইহান , আরিফুর রহমান, আশফাতুর জামান, সাইদ হোসেন আলবি, ফয়সাল উদ্দিন, বেলাল হোসেন, মোঃ শাকিল,ইরফাত হোসেন প্রমুখ।

এতে বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে সাংবাদিক জালাল উদ্দীন আহমেদের ভূমিকা ছিলো অবিস্মরণীয়। তারা সাংবাদিক সমাজের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা সহ বিএমএসএফ এর ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

প্রধান অতিথি ডা: এ কে এম নাসির উদ্দিন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা ঐক্যবদ্ধ থাকলে দেশ দূর্ণীতিমুক্ত থাকবে। উদ্বোধক বিএমএসএফ কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা বলেন, সারাদেশে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের নের্তৃত্বে ঐক্যবদ্ধ। তিনি মে মাসে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও সাংবাদিকদের সুরক্ষা আইন সহ ১৪ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT