1. admin@nagorikchitra.com : admin :
May 17, 2026, 5:25 am
শিরোনামঃ
কক্সবাজারে বার-বি-কিউ খেয়ে ফুড পয়জনিং, রাজশাহীর ৩০ শিক্ষক-প্রশিক্ষণার্থী হাসপাতালে কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘হাসিনা ফিরলে প্রথম গুলি চলবে তারেক রহমানের ওপর’ সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার বিএমডিএ’র পাইপলাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকরা চার মাসেও পাননি ক্ষতিপূরণ বন্দুক হামলায় মদদ দেওয়ার অভিযোগ: ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৩১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন চূড়ান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026,

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমান আলী বাজার এলাকার আবদুস সামাদের বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। অভিযুক্ত আবদুস সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জামায়াত নেতা সরকারি চাল অবৈধভাবে নিজের বাড়িতে মজুত করে আসছিলেন। পরবর্তীতে সুযোগ বুঝে এসব চাল খোলা বাজারে চড়া দামে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে আবদুস সামাদের বাড়িতে যান। সেখানে একটি নির্দিষ্ট কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা মজুত দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে প্রশাসন ও পুলিশকে খবর দেন। অভিযোগ পেয়ে বিকেলেই প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান এবং ৯৬ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আবদুস সামাদ চুরি বা অবৈধ মজুতের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন নিবন্ধিত ডিলার। নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের যে চাল দেওয়া হয়েছিল, তিনি নিয়ম মেনেই তা কিনে এনেছেন। এরপর চালগুলো সাময়িকভাবে বাড়িতে রাখা হয়েছিল। সরকারি বরাদ্দের চাল তো যে কেউ কিনতে পারে। আমরা কোনো চুরি করিনি। আইনসম্মতভাবে কেনা চাল বাড়িতে রাখা কেন অপরাধ হবে, তা আমার জানা নেই।’

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনগণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই বাড়ি থেকে সরকারি চালের বস্তাগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের হেফাজতে জব্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, চাল কেনার বিষয়ে ডিলারের কোনো বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি কোনো অনিয়ম বা অবৈধ মজুতের প্রমাণ মেলে, তবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT