1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:06 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026,

কুমিল্লা বিভাগ ঘোষণা ও এখানে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে দেশের জনগণের মাঝে কোনো ভোটের অধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলা দেওয়া হতো, নির্যাতন করা হতো। পুরো দেশ স্বৈরাচারের কবলে পড়েছিল; যেখানে ছিল শুধু হত্যা আর গুম। তারা দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে।’

জনগণই দেশের প্রকৃত মালিক উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছে। বিএনপি অতীতেও চেষ্টা করেছে সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে, এবারও আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি। নির্বাচনের আগে আমরা খাল খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী দেওয়ার যে ওয়াদা দিয়েছিলাম, তা আমরা রেখেছি। বিএনপি সরকার গঠনের মাত্র ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করেছে।’

তিনি আরও বলেন, দেশকে নতুন করে পুনর্গঠন করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। দেশের টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষ সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে এবং যুবসমাজের বেকার সমস্যা দূরীকরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন— কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহ-সভাপতি আমিরুজ্জামান আমির এবং মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বরুড়ার লক্ষ্মীপুর মাঠে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT