1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:10 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চোটে পড়লেও আত্মবিশ্বাসী নেইমার: ‘ইতিহাসে আমার নাম খোদাই করা হয়ে গেছে’

ক্রীড়া প্রতিবেদক
  • Update Time : Saturday, June 6, 2026,

অনেক শঙ্কা আর অনিশ্চয়তা দূরে ঠেলে শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। তবে টুর্নামেন্ট শুরুর আগেই আবারও চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। এমনকি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেই এই তারকার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

তবুও নেইমারকে ঘিরে বিশ্বজুড়ে সেলেসাও সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। দীর্ঘ দুই যুগ (২৪ বছর) ধরে বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের। ভক্তদের বিশ্বাস, এবার নেইমারের হাত ধরেই ঘরে আসবে হেক্সা বা ষষ্ঠ শিরোপা, আর ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি।

তবে সমর্থকদের এই প্রত্যাশার পিঠে নেইমার মনে করেন, ফুটবল ইতিহাসে তাঁর স্থায়ী জায়গা এরই মধ্যে তৈরি হয়ে গেছে। ব্রাজিলের ফুটবলের জন্যও তিনি রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা।

সম্প্রতি ‘রেডবুল আল্টিমেট সকার চ্যালেঞ্জ’-এ অংশ নিতে গিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে নিজের লিগাসি নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার। তিনি বলেন, “আমি মনে করি ফুটবলে আমার লিগাসি তৈরি হয়ে গেছে। এখন ফুটবলের কথা উঠলে যে কেউই কোনো না কোনোভাবে আমাকে মনে রাখবে। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আমি ইতিহাস গড়তে পেরেছি, ফুটবলের ইতিহাসে নিজের নাম খোদাই করে রেখে যেতে পেরেছি। একদিন আমি আমার সন্তানদের, নাতি-নাতনিদের বলতে পারবো, দেশের জন্য আমি কত গুরুত্বপূর্ণ কাজ করেছি।”

ভবিষ্যতে ঠিক কীসের জন্য ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে থাকতে চান—এমন প্রশ্নের জবাবে পিএসজি ও বার্সেলোনার এই সাবেক তারকা বলেন, “আমি এমন একজন মানুষ, যে মাঠের ভেতরে সব সময় নিজের আসল রূপেই চনমনে থেকেছি। সান্তোস, বার্সেলোনা, পিএসজি বা আল হিলাল—যে ক্লাবের হয়েই খেলি না কেন, প্রতিবার যখনই মাঠে নেমেছি, আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জন্য।”

চোটের ধাক্কা সামলে নেইমার দ্রুতই মাঠে ফিরবেন এবং ব্রাজিলের হেক্সা মিশনের নেতৃত্ব দেবেন, এমনটাই এখন কোটি ভক্তের প্রার্থনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT