1. admin@nagorikchitra.com : admin :
July 27, 2026, 10:14 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

ভারতে আটক ৯১ বাংলাদেশি মৎস্যজীবী দেশে প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, June 7, 2026,

ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে রোববার (৭ জুন) সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমায় বাংলাদেশ কোস্ট গার্ড আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে এই মৎস্যজীবীদের গ্রহণ করে।

মৎস্যজীবীদের ফিরিয়ে আনার পাশাপাশি তাদের ব্যবহৃত বাংলাদেশের মালিকানাধীন চারটি ফিশিং বোটও (মাছ ধরার নৌকা) হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্বদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার সবসময়ই প্রয়োজনীয় ও অগ্রাধিকারমূলক সহায়তা দিয়ে থাকে। এই ধারাবাহিকতায় ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে এই প্রত্যাবাসন নিশ্চিত করা হয়।

এই জটিল ও গুরুত্বপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। আইনি প্রক্রিয়া ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে মৎস্যজীবীদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT