1. admin@nagorikchitra.com : admin :
August 19, 2026, 11:57 am
শিরোনামঃ
মনোহরদী থানা প্রেসক্লাবের সৌজন্যে আনন্দ ভ্রমণ -২০২৬  বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটের শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মত বিনিময়  কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার নরসিংদীর ভেলানগরে (১১)কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা শীলমান্দী ইউনিয়ন প্রাক্তন ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় উত্তর ধরলা ফাউন্ডেশন কর্তৃক ভূরুঙ্গামারীতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে অনাস্থা নাটকের অবসান—৯ সদস্যের ইউটার্ন, প্রত্যাহার প্রস্তাব ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী

কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026,

মোঃ মাওলাদ হোসেন মঈন কাউখালী উপজেলা প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে ভাত রান্না নিয়ে ঝগড়ার জেরে কাঠের ডাসা দিয়ে মাথায় আঘাত করার পর কানন বালা (৬৫) নামে এক বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের একমাত্র ছেলে সুজন বালা (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী কানন বালার সঙ্গে তার ছেলে সুজন বালার ভাত রান্না নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মধ্যে ঝগড়া চলার একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন বালা ক্ষিপ্ত হয়ে দরজায় ব্যবহৃত কাঠের ডাসা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।

পরে ভোরে ঘুম থেকে উঠে সুজন তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর আশপাশের লোকজন ও মামাদের সহায়তায় কানন বালাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কানন বালার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত কানন বালার ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে সোমবার (১৭ আগস্ট) কাউখালী থানায় ভাগিনা সুজন বালাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ওইদিন গভীর রাতে নিজ বাড়ি থেকে সুজন বালাকে গ্রেপ্তার করে পুলিশ।

কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী জানান, নিহত কানন বালার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর সোমবার রাতে আসামি সুজন বালাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT