1. admin@nagorikchitra.com : admin :
August 18, 2026, 11:13 am
শিরোনামঃ
নরসিংদীর ভেলানগরে (১১)কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা শীলমান্দী ইউনিয়ন প্রাক্তন ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় উত্তর ধরলা ফাউন্ডেশন কর্তৃক ভূরুঙ্গামারীতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে অনাস্থা নাটকের অবসান—৯ সদস্যের ইউটার্ন, প্রত্যাহার প্রস্তাব ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন  মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ২৪. হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো অবৈধ ইটভাটার চিমনি।

উত্তর ধরলা ফাউন্ডেশন কর্তৃক ভূরুঙ্গামারীতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026,

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সুমন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আরিফুর রহমান শাহিন।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে ফুল, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

এ সময় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত মোছা. শিফা বিনতে সাঈদ সংসদ সদস্যের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। তিনি এ অর্জনে আনন্দ প্রকাশ করেন।

শিফা বিনতে সাঈদের বাবা মো. সাইদুর রহমান, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং মা মোছা. বিলকিছ খাতুন (বিএসসি), ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তারা বলেন, শুধু তাদের মেয়ের জন্য নয়, দেশের সব মেধাবী শিক্ষার্থীর সফলতা ও কল্যাণ কামনা করে তারা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT