রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মীর তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, সহ-সভাপতি পাভেল ইসলাম মিমুল, মহিলা সম্পাদক রোজিনা খাতুন রোজি, মো. এনসার খান রাজ্জাকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রাজশাহীর অনলাইন সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার বিকাশ আরও বেগবান হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
নির্বাচনী অধিবেশনে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইসলাম মিলন এবং রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামলসহ সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
সাংবাদিকতার মূলনীতি, নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতাকে ধারণ করে নবনির্বাচিত কমিটি রাজশাহীর অনলাইন গণমাধ্যমকে আরও সমৃদ্ধ, শক্তিশালী, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে—এই প্রত্যাশা রইল।
নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, সাফল্য ও আগামী দিনের পথচলার সর্বাঙ্গীণ শুভকামনা করছি।
মোঃ তালাত মাহামুদ, নির্বাহী সম্পাদক, দৈনিক যুগের সাক্ষী পত্রিকা।