ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাঁঠালিয়া থানা এলাকায় মাদকের কোনো স্থান হবে না।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওসি আবু নাসের রায়হান বলেন, “মাদকের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার—জিরো টলারেন্স। মাদক কারবারি কিংবা সেবনকারী, তারা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এ কার্যক্রমে সাধারণ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি ০১৭১১১১২৪২২