1. admin@nagorikchitra.com : admin :
August 30, 2026, 3:56 am
শিরোনামঃ
চট্টগ্রামের মীরসরাইয়ের বড় তাকিয়া এলাকার শিল্প জোন সড়কে গভীর রাতে লরি- মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ আহত ২ চট্টগ্রামের মীরসরাইয়ে চেয়ারম্যান-মেম্বার হওয়ার খায়েসধারীদের ভুতুড়ে কান্ড: প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা- অভিনন্দন জানানোর হিড়িক চট্টগ্রামের মীরসরাইয়ে দুই প্রেসক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই! এক প্রেসক্লাব সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে আপাতত: শান্ত, আসছে এবার অপরটি নীলফামারীতে ২০ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ৩, আদালতে প্রেরণ সৈয়দপুরে ১৪ বছরের রেজোয়ানের কান্না-নতুন ভ্যান দেওয়ার উদ্যোগ ইউএনওর । ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক পিএস হলেন যুবদল নেতা মোঃ ফয়সাল হোসাইন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খানি ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ ঝালকাঠি প্রতিনিধি: পুরান ঢাকার আলুবাজারে এসি বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় সৈয়দপুরের চারজন অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি সারাদেশে সাংবাদিকতার পেশা নিয়ে তুলকালাম অবস্থা চলমান রয়েছে! বর্তমানে বহুগুণ হারে বেড়ে অফ সাংবাদিকতা, বিএমএসএফ’র ভুমিকা প্রশংসিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026,

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি
বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খানি ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন। জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন সভাটি সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস. এম. এজাজ হাসান, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম তালুকদার, সদস্য সচিব এ্যাড. মোঃ আনিসুর রহমান খান, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা সাইদুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ বাদল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত মল্লিক, পৌর বিএনপির সহ-সভাপতি বিষ্ণু পদ দাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপকভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ঝালকাঠি জেলায় আইন কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে অপেক্ষাকৃত নতুন ও ‘হাইব্রিড’দের নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে উপস্থিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করতে সভায় একাধিক সাব-কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খানি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলীয় কর্মসূচি নয়; এটি দেশের বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মারক। তাই ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT