1. admin@nagorikchitra.com : admin :
August 30, 2026, 4:00 am
শিরোনামঃ
চট্টগ্রামের মীরসরাইয়ের বড় তাকিয়া এলাকার শিল্প জোন সড়কে গভীর রাতে লরি- মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ আহত ২ চট্টগ্রামের মীরসরাইয়ে চেয়ারম্যান-মেম্বার হওয়ার খায়েসধারীদের ভুতুড়ে কান্ড: প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা- অভিনন্দন জানানোর হিড়িক চট্টগ্রামের মীরসরাইয়ে দুই প্রেসক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই! এক প্রেসক্লাব সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে আপাতত: শান্ত, আসছে এবার অপরটি নীলফামারীতে ২০ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ৩, আদালতে প্রেরণ সৈয়দপুরে ১৪ বছরের রেজোয়ানের কান্না-নতুন ভ্যান দেওয়ার উদ্যোগ ইউএনওর । ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক পিএস হলেন যুবদল নেতা মোঃ ফয়সাল হোসাইন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খানি ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ ঝালকাঠি প্রতিনিধি: পুরান ঢাকার আলুবাজারে এসি বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় সৈয়দপুরের চারজন অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি সারাদেশে সাংবাদিকতার পেশা নিয়ে তুলকালাম অবস্থা চলমান রয়েছে! বর্তমানে বহুগুণ হারে বেড়ে অফ সাংবাদিকতা, বিএমএসএফ’র ভুমিকা প্রশংসিত

ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক পিএস হলেন যুবদল নেতা মোঃ ফয়সাল হোসাইন

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026,

মোঃসোহাগ ইসলাম ক্রাইম রিপোর্টার ঢাকা

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১১ আসনের বিএনপি নেতা ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক সহকারী একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবদল নেতা মোঃ ফয়সাল হোসাইন।

দলীয় সূত্রে জানা গেছে, মোঃ ফয়সাল হোসাইন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার বিবেচনায় ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক পিএস হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকা-১১ আসনের জনগণের কাছে ড. এম এ কাইয়ুম একজন জনবান্ধব ও মাটি-মানুষের নেতা হিসেবে পরিচিত বলে তাঁর অনুসারীরা দাবি করেন। নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ ফয়সাল হোসাইনও ঢাকা-১১ আসনের মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, ফয়সাল হোসাইনের কাছে ঢাকা-১১ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা, তিনি তাঁর নতুন দায়িত্বকে কাজে লাগিয়ে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যাগুলো রাজনৈতিক নেতৃত্বের কাছে তুলে ধরবেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক সহকারী হিসেবে মোঃ ফয়সাল হোসাইন দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নেতার যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করবেন।

নতুন দায়িত্ব পাওয়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাঁরা মোঃ ফয়সাল হোসাইনের সফলতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT