সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর বড় সন্তান, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহবুব মোর্শেদ অসুস্থ হয়ে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার অসুস্থতার খবরে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও এলাকার সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিভিন্ন মহল দোয়া করছেন।
পারিবারিক সূত্র জানায়, মাহবুব মোর্শেদের সুস্থতার জন্য তিনি ও তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন, সকল শারীরিক জটিলতা থেকে মুক্তি দিয়ে পুনরায় সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এ কামনায় সবার কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে।
আল্লাহ তাআলা তাকে দ্রুত শিফায়ে কামেলা দান করুন। আমিন।#দোয়া_ও_সুস্থতা_কামনা #মাহবুব_মোর্শেদ #টেকনাফ