মোঃশাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজা এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত অপর দুজন হলেন— ইয়াফাত তেল পাম্পের মালিক ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক সোহাগ এবং সাদ্দাম হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। আটক করার পর পরই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তবে কী কারণে বা কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।