1. admin@nagorikchitra.com : admin :
October 9, 2026, 10:54 pm
শিরোনামঃ
লালমনিরহাট জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ গাইবান্ধায় শ্রেষ্ঠ হলেন গোবিন্দগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা। মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩ মাগুরায় মাদকে র‍্যাবের অভিযানে ২৮ হাজার ইয়াবা,প্রায় ২০ লাখ টাকা ও পিস্তল উদ্ধার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে গভীর রাতে মাদক ও অনৈতিক কর্মকান্ডের আড্ডাস্থল।  কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চেয়ারম্যান নির্বাচিত হলে ১নং বৈরাগ ইউনিয়নকে আধুনিক রোল মডেলে রূপান্তরিত করব: অ্যাডভোকেট এম. লোকমান শাহ্ বটিয়াঘাটায় কাজিবাছা নদীতে অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ

লালমনিরহাট জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2026,

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।

লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাকার একটি পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামারবাড়ি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। তিনি বলেন, গত ৫ অক্টোবর লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় নিজ আত্মীয়দের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পরিবারের ব্যক্তিগত জমি সংক্রান্ত ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বকে রাজনৈতিক রং দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। সেখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ তোলা হয়েছে।

জেলা বিএনপির দাবি, রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করার লক্ষ্যে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে কাজ করছে। যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল বাজিতে লিপ্ত ছিল। সেই চক্রটি গত ৫ আগস্টের পর দল পরিবর্তন করে বিভিন্ন দলে প্রবেশ করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে,তারাই মূলত এলাকায় নানা অপকর্ম চালাচ্ছে। তাদের এসব অপকর্ম ঢাকার জন্য বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে।

একেএম মমিনুল হক আরও বলেন, উক্ত ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। নিজেদের জমিজমা বিরোধ নিয়ে থানায় যে মামলা করা হয়েছে, তার আসামি এবং বাদী উভয় পক্ষই একই পরিবারের আত্মীয়-স্বজন। এতেই স্পষ্ট যে,একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সত্য গোপন করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে বলা হয়,বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে অপপ্রচার চালিয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

জেলা বিএনপি যেকোনো ধরনের বলপ্রয়োগ,নৈরাজ্য ও ভাঙচুরের ঘটনার বিরোধিতা করে। সংবাদ সম্মেলনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মাদক কারবারি ও রাজনৈতিক অপপ্রচারে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সহ-কোষাধক্ষ জাহিদ হাসান নিশাদ, জেলা যুবদলের

আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ সহ লালমনিরহাট জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT