1. admin@nagorikchitra.com : admin :
October 12, 2026, 11:16 pm
শিরোনামঃ
আবাসন প্রকল্প দেওয়ার নামে বৃদ্ধা ও প্রতিবন্ধীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুরে উপজেলা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে। বটিয়াঘাটায় সদ্য যোগদান কৃত এসিল্যান্ডের তেঁতুলতলা সরকারি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন  ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড অপসাংবাদিকতার দৌরাত্ম্যে কোণঠাসা সাধারণ মানুষ ও প্রকৃত সাংবাদিক ৫১তম জন্ম দিনেফুললে শুভেচ্ছায় শিক্ত হলেন বিএমএসএফের আহমেদ আবু জাফর  আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই ইউনিয়নে

আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই ইউনিয়নে

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,

মোঃরাছেল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার দুটি ইউনিয়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।প্রথম পর্যায়ে রাজিহার ও বাগধা দুটি ইউনিয়নে কাজ শুরু করা হল।পর্যায়ক্রমে বাকি তিন ইউনিয়ন গৈলা,রত্নপুর,বাকাল ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ করা হবে বলে যানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “ফ্যামিলি কার্ড সরকারের একটি অত্যন্ত দূরদর্শী ও জনকল্যাণমুখী উদ্যোগ। এই কর্মসূচির মূল লক্ষ্যই হলো প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। তথ্যে কোনো ধরনের অসচ্ছতা বা ভুল থাকলে আসল সুবিধাভোগীরা বঞ্চিত হবেন। তাই মাঠপর্যায়ের কর্মীদের সম্পূর্ণ নিরপেক্ষ ও নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে হবে।”

তিনি আরও যুক্ত করেন, “প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা স্বজনপ্রীতি ও দুর্নীতি রোধ করতে পারব। আপনাদের হাতে যে আধুনিক ট্যাব তুলে দেওয়া হচ্ছে, তা দিয়ে দ্রুত ও নিখুঁত ডেটাবেজ তৈরি সম্ভব হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচির সফলতা পুরোপুরি নির্ভর করছে মাঠপর্যায়ের সঠিক তথ্য সংগ্রহের ওপর। বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই-বাছাই করে অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্তিতে শতভাগ স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি প্রান্তিক পরিবারের সঠিক সামাজিক ও অর্থনৈতিক চিত্র তুলে আনতেই এই বিশেষায়িত ট্যাবের মাধ্যমে ডিজিটাল ডেটা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে এই বিশেষায়িত ট্যাব বিতরণ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT