1. admin@nagorikchitra.com : admin :
October 12, 2026, 11:15 pm
শিরোনামঃ
আবাসন প্রকল্প দেওয়ার নামে বৃদ্ধা ও প্রতিবন্ধীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুরে উপজেলা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে। বটিয়াঘাটায় সদ্য যোগদান কৃত এসিল্যান্ডের তেঁতুলতলা সরকারি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন  ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড অপসাংবাদিকতার দৌরাত্ম্যে কোণঠাসা সাধারণ মানুষ ও প্রকৃত সাংবাদিক ৫১তম জন্ম দিনেফুললে শুভেচ্ছায় শিক্ত হলেন বিএমএসএফের আহমেদ আবু জাফর  আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই ইউনিয়নে

দিনাজপুরের বিরামপুরে উপজেলা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ল্যাম্ব -এর এস,এ,ওয়াই-এস,আর,এইচ,আর ও কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের আর্থিক সহযোগিতায় শনিবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জীবনে অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন” প্রতিপাদ্যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক র‍্যালী বের হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ শাহরিয়ার পারভেজ, ল‍্যাম্ব -এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, সিএসটু প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মনসহ আরো অনেকে।‎আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য উল্লেখ করে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও প্রয়োজনীতা নিয়ে বক্তব্য রাখেন।

‎র‍্যালী ও আলোচনা সভায় ল‍্যাম্ব -এর প্রকল্প দুটির প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর চিকিৎসকগণ, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।

মোঃ নয়ন মিয়া দিনাজপুর

জেলা প্রতিনিধি

‎ মোবাইল নাম্বার ‎০১৭১৫-৭৭৮৩৫০

‎তাং- ১০/১০/২৬ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT