1. admin@nagorikchitra.com : admin :
October 14, 2026, 11:24 pm
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তুরাগে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ চান মিয়া বেপারীর নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন স্টেনো আবুল হাসান। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত  সৈয়দপুরে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা, শপথ পাঠ ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠিত মনোহরদীতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৪৫টি অবৈধ জাল ধ্বংস নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই বটিয়াঘাটায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন স্টেনো আবুল হাসান।

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026,

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

দাপ্তরিক কাজে দক্ষতা, সততা ও সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনো-১ (উচ্চমান সহকারী) আবুল হাসান শেখ।

বুধবার (১৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা পুলিশের এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দাপ্তরিক কার্যক্রমে দক্ষতা, দায়িত্বশীলতা ও সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনার মূল্যায়নের ভিত্তিতে আবুল হাসান শেখকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি ও পেশাদারত্ব বাড়াতে ভালো কাজের স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

পুরস্কার পাওয়ার পর আবুল হাসান শেখ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কাজের স্বীকৃতি পাওয়া তাঁর জন্য অনুপ্রেরণার। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহ জোগাবে।

জেলা পুলিশের এ উদ্যোগের মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা, পেশাদারত্ব ও ভালো কাজের চর্চা আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT