1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 1:44 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

চট্টগ্রামের মীরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ডাকাতি

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026,

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক পোলট্রি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে।
৯ জানুয়ারি (শুক্রবার) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা গ্রামের ‘ফয়সাল খান পোলট্রি ফার্মে’ এই ডাকাতির ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
খোঁজ নিয়ে জানা গেছে, ডাকাতদল নিজেদেরকে মীরসরাই থানার পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। এর পর তারা সেখানে থাকা পোলট্রি ফার্মের উদ্যোক্তা আরাফাত জামান রাজু ও ফয়সাল খানকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে ৷ এ সময় ডাকাত দল মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা, ওয়াইফাই রাউটার, মোবাইল চার্জার, ইয়ারপট, হেডফোন, এটিএম কার্ড সহ নগদ ১৫ হাজার টাকা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস লুট করে নিয়ে যায়।
এ ছাড়া তারা মোবাইলের পিন, পাসওয়ার্ড, এবং এটিএম কার্ড, বিকাশ, নগদ ও রকেট ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড লিখে নিয়ে গেছে।
ভুক্তভোগী আরাফাত জামান রাজু জানান, মীরসরাই থানার একজন উপ-পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে মৌখিক বক্তব্য নিয়ে গেছেন। এবং তিনি আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ থানায় গিয়ে অভিযোগ দিতে বলে গেছেন ৷
তবে, এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পুলিশ পরিচয়ে ডাকাতির বিষয়ে কিছুই জানা নেই তাদের৷ খোঁজখবর নিয়ে দেখে পরে বিস্তারিত জানাবেন বলে ও জানান দেন তিনি৷

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT