1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 1:44 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026,

শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী, শিক্ষার্থীদের একাধিক সাফল্য
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় লালমনিরহাটের হাতীবান্ধায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে ভবানীপুর শেফাতিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি উপজেলার ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা)’ হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করে অভাবনীয় সাফল্য দেখিয়েছে।

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ মোকছেদ আলী তার চমৎকার পাঠদান পদ্ধতি ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা)’ নির্বাচিত হয়েছেন।

শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্র মোঃ আশীষ উর রহমান (খ-গ্রুপ) কেরাত, কবিতা আবৃত্তি ও নাতে রাসুল (সা.)—এই তিনটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপ থেকে প্রথম হয়েছে মোঃ সৈকত হোসেন।

সার্বিক ফলাফল, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান বিবেচনায় উপজেলা প্রশাসন ভবানীপুর শেফাতিয়া কামিল মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বলেন, “শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে। আমরা ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়েও এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বদ্ধপরিকর।” প্রতিষ্ঠানের এই গৌরবময় অর্জনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT