1. admin@nagorikchitra.com : admin :
August 18, 2026, 11:13 am
শিরোনামঃ
নরসিংদীর ভেলানগরে (১১)কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা শীলমান্দী ইউনিয়ন প্রাক্তন ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় উত্তর ধরলা ফাউন্ডেশন কর্তৃক ভূরুঙ্গামারীতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে অনাস্থা নাটকের অবসান—৯ সদস্যের ইউটার্ন, প্রত্যাহার প্রস্তাব ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন  মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ২৪. হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো অবৈধ ইটভাটার চিমনি।

হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো অবৈধ ইটভাটার চিমনি।

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026,

ফয়সাল রহমান জনি‎‎ গাইবান্ধা জেলাপ্রতিনিধি।

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত এআরবি ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটি প্রথম অভিযান বলে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ১ টা ৪৫ মিনিটে এই অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুমেন পাল। জেলা পুলিশের পক্ষে এসআই নাজমুল ইসলাম এবং আনসার সদস্য নায়েক মো. কাসেম অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ১৬টি বৈধ এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

গাইবান্ধার সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন,হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সাঘাটায় প্রথম পর্যায়ে এআরবি ব্রিকসের চিমনি ভাঙার মধ্য দিয়ে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাইকোর্টের নির্দেশনার আওতাধীন অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT