1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:05 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এলএনজি টার্মিনাল মেরামত, তীব্র গ্যাস সংকটে ভোগান্তি

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026,

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান দুটি এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মধ্যে একটিতে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় আজ বুধবার দুপুরে সারা দেশে গ্যাস সরবরাহ আংশিকভাবে কমে গেছে।

এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ হ্রাস পাবে।
এফএসআরইউটি এক্সিলারেট এনার্জির পরিচালনায় রয়েছে। বর্তমানে টার্মিনালে কারিগরি কাজ চলায় জাতীয় গ্রিডে সরবরাহ কমে এসেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন এলাকায়।
এর ফলে রাজধানীসহ দেশের একাধিক অঞ্চলে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সাময়িক ভোগান্তির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

পেট্রোবাংলা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করার চেষ্টা চলছে। সাময়িক এই অসুবিধার জন্য সংস্থাটি জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT