1. admin@nagorikchitra.com : admin :
October 17, 2026, 12:47 am
শিরোনামঃ
জন্মদিনে দেশবাসীর দোয়া চাইলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ‘বিএমএসএফ’ এর আন্দোলনের প্রতি চট্টগ্রামের অধিকাংশ সাংবাদিকদের সমর্থন, তবে-আরো কিছু সংযোজন করার আহবান কারো দয়ায় বিএনপি ক্ষমতায় আসেনি, এসেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তারেক রহমান-ই ২৪ অভ্যুত্থানের মহানায়ক কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মহোদয়ের শাড়ি বিতরণ জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন  ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত তুরস্কের ফেতিয়েহে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FTSO) নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নতুন আলোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র ‘কমলা গ্রুপ নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেফতার কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

কারো দয়ায় বিএনপি ক্ষমতায় আসেনি, এসেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তারেক রহমান-ই ২৪ অভ্যুত্থানের মহানায়ক

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026,

নুরুল আমিন এমপি

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : কারো দয়ায় বিএনপি ক্ষমতায় আসেনি, এসেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তারেক রহমান-ই ২৪ অভ্যুত্থানের মহানায়ক। বলেছেন- চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন। অতীত ইতিহাস’র রেকর্ড ভঙ্গ করা বর্তমান দেশের প্রধান মন্ত্রী তারেক রহমান এর নের্তৃত্বে পরিচালিত বিএনপি সরকার যখন একের পর এক উন্নয়ন সাধনের মাধ্যমে দেশকে অনেক টা নিয়ে যাচ্ছেন তখন রাজনৈতিক দলীয় নেতা নামক দেশ বিরোধীরা দেশের উন্নয়ন থামিয়ে দিতে দেশ বিরোধী কর্মে লিপ্ত হয়ে পড়েছে উল্লেখ করে নুরুল আমিন এমপি তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমরা ও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপি’র ওপর আস্থা রেখে জাতীয় সংসদে পাঠিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এর অর্থ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নের্তৃত্বে বিএনপির পক্ষে অধিকাংশ মানুষ রাজপথে জীবনবাজি রাখা সোচ্চার ছিলো। বিএনপি’র নের্তত্বে এবং তারেক রহমানের পরিকল্পনায় গণঅভ্যুত্থান যে হয়েছে তা বিএনপি’র বিরোধীরা বলছেন। আর সেই কারণে কেউ যদি বলে- ২৪ আমাদের! তাহলে আমরা বলবো-২৪ কারো বাপের নয়, ২৪ এ দেশের ১৮ কোটি মানুষের। এবং ২৪-এর নেপথ্যের নায়ক ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান।’

নুরুল আমিন এমপি ১৬ অক্টোবর (শুক্রবার) বিকালে মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বেণী মাধব উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদল ক্রীড়া পরিষদ/কমিটির আয়োজনে অনুষ্ঠিত নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে ওসব কথা বলেন।

স্থানীয় ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর উপস্থাপনায় এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবং দেখ ভালোর দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সদস্য সচিব নাঈম সরকার।

উদ্বোধনী খেলায় একে অপরের মুখোমুখি হয় ৬ নং ইছাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড একাদশ ও ৯ নং ওয়ার্ড একাদশ। নির্ধারিত সময়ের খেলা ড্র হয়ে তা টাইব্রেকারে গিয়ে গড়ায়।

ট্রাইবেকারে ৪-৫ গোলে ১ নং ওয়ার্ড একাদশকে পরাভূত করে ৯ নং ওয়ার্ড একাদশের খেলোয়াড় ও তাদের শুভাকাঙ্ক্ষীরা বিজয় উল্লাসে মেতে ওঠে। পরিশেষে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ বিজয়ী দল ১ নং ওয়ার্ড একাদশ’র খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT