1. admin@nagorikchitra.com : admin :
October 17, 2026, 12:47 am
শিরোনামঃ
জন্মদিনে দেশবাসীর দোয়া চাইলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ‘বিএমএসএফ’ এর আন্দোলনের প্রতি চট্টগ্রামের অধিকাংশ সাংবাদিকদের সমর্থন, তবে-আরো কিছু সংযোজন করার আহবান কারো দয়ায় বিএনপি ক্ষমতায় আসেনি, এসেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তারেক রহমান-ই ২৪ অভ্যুত্থানের মহানায়ক কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মহোদয়ের শাড়ি বিতরণ জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন  ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত তুরস্কের ফেতিয়েহে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FTSO) নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নতুন আলোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র ‘কমলা গ্রুপ নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেফতার কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026,

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইদিন থেকে ব্যাপক প্রচারিত হচ্ছে দিনাজপুর-১ আসন বীরগঞ্জের সার ডিলার নিয়োগের চূড়ান্ত ফলাফল।

তাতে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সার ডিলার নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন শিবরামপুরের মেসার্স স্বপন ট্রেডার্স প্রোপাইটর স্বপন আলী, পলাশবাড়ী কেওট গায়ের মা-বাবা ট্রেডার্স, প্রোপাইটর নুরনবী ইসলাম, শতগ্রাম ইউনিয়নের জামতলীর এস এস ট্রেডার্স, প্রোপাইটর শাহিনুর ইসলাম, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান গ্রামের জসিম ট্রেডার্সের জসিম উদ্দিন, সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের জুলফিকার ট্রেডার্সের জুলফিকার আলী জিহাদি, নিজপাড়া ইউপির দেবীপুর, মা ট্রেডার্স প্রোপাইটর মোছাঃ মোসলিমা খাতুন, মোহাম্মদপুর ইউনিয়নের শিবপুরের সামিউল শহিদ ট্রেডার্সের ওয়াহেদ হোসেন, ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের আলীবা ট্রেডার্স, প্রোপাইটর মোছা: ছাদেকুন নাহার, সাতোর ইউনিয়নের গাংগর গ্রামের শরীফ ট্রেডার্সের সিরাজুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের মাটিয়াড়ার মামুন ট্রেডার্স, প্রোপাইটার আব্দুর রাজ্জাক, মরিচা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মেসার্স রাহাত টেলার্স প্রোপাইটার খলিলুর রহমান এবং পৌরসভা সুজালপুরের মেসার্স দীপ্ত ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিরুল বাহার চুড়ান্ত।

ফেসবুকে প্রচারিত চূড়ান্ত লিস্ট ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক এবং দিনাজপুর-১ আসনের এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু’র আপনজন শাহজাহান সিরাজ শিপন ওই লিস্ট চূড়ান্ত বলে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উপজেলা বাছাই কমিটির সদস্য সচিব ও কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন ১৪ টি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ১৫৮ টি আবেদন জমা হয়েছিল। উপজেলা বাছাই কমিটি সেগুলি কে সুপারিসহ জেলা কমিটিতে প্রেরণ করে এবং জেলা কমিটির সুপারিশ ক্রমে প্রকাশিত প্রতিষ্ঠানগুলি চূড়ান্তভাবে সার ডিলার নিয়োগ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT