1. admin@nagorikchitra.com : admin :
June 27, 2026, 8:30 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের নতুন কমিটি, দায়িত্বে নতুন নেতৃত্ব

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফকির মাহবুবুল আলম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মুজাহিদ বিল্লাহ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবনির্বাচিত জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক নুরুল হুদা। তিনি বক্তব্যে বলেন, দায়িত্বপ্রাপ্তদের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যুব সমাজকে অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাছির ত্বহা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা।
নবনির্বাচিত সভাপতি ফকির মাহবুবুল আলম মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার কামিল শ্রেণির শিক্ষার্থী। সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ গুরুদয়াল সরকারি কলেজ-এর গণিত বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT